ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

কুমিল্লার দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকা ১০০ কেজি গাঁজা সহ মাদককারবারি মিজানুর রহমান ও শাহাবুদ্দিন সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ। মাদকপাচারে ব‌্যবহৃত একটি কভার্ডভ্যান জব্দ।

আজ ১০ জুলাই সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির দক্ষিন শতানন্দি এলাকায় ঢাকামুখী লেনের ওপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে গ্রেপ্তার হন মাদককারবারিরা।

ডিবিপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান- গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দাউদকান্দি দক্ষিন শতানন্দি এলাকার শাহ জালাল হোটেলের সামনে ডিবি পুলিশের চেকপোষ্ট অতিক্রমকালে কাভার্ডভ্যান তল্লাশীকালে গাড়ীর ভেতর থেকে একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারের অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভার ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মিজানুর রহমান (২৮)। বরগুনা জেলার আমতলী গ্রামের মৃত-শাহজাহানের ছেলে। ও মোঃ শাহাবুদ্দিন সুমন(২৩),কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজারের কুরুন্ডি গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে।

ডিবি ওসি জানান- গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক কারবারীসহ গডফাদারদের গ্রেপ্তার ও সনাক্ত করে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

আপডেট সময় ০৪:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩