ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা

মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত এক ঘের ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃত ব্যক্তির নাম মো. মোদাচ্ছের আলী শেখ (৬০)। তিনি উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

শারীরিক আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। রবিবার মোরেলগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে মিজানুর রহমান।

জানা গেছে, ২০২২ সালের ২৬ জুন ঘের নিয়ে বিরোধের কারণে মোদাচ্ছের আলীর হাত ও পা ভেঙে রাস্তার পাশে ফেলে রাখে প্রতিপক্ষরা। এ ঘটনার একদিন পরে ২৭ জুন তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ভাইজোড়া গ্রামের রাসেল শেখসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সকল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মামলাটি এখন বিচারাধীন আছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মোদাচ্ছের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। তাকে মারপিটের মামলাটি বিচারাধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১০:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩