সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

গাছকে ভাইফোঁটা দিলেন তারা

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

এভাবেই শ্যামাপূজার দুই দিন পর বোনেরা যমের মুখে ছাই দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। ভাইফোঁটার আরও একটি নাম ভ্রাতৃদ্বিতীয়া।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ইন্দ্রপ্রস্ত গ্রামে এ ঘটনা ঘটেছে। এ গ্রামের মানুষগুলোর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুন্দরবন। এই জঙ্গলের ওপর নির্ভর করে বছরের পর বছর জীবন কাটিয়ে দেন এ গ্রামের মানুষেরা। বনের গাছ বাঁচাতেও অনেক সময় অগ্রণী ভূমিকা নেন তারা। এ বার তারাই গাছকে ভাইফোঁটা দিলেন। আবেগপ্রবণ এক দল আদিবাসী শিশু ম্যানগ্রোভকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দিবস পালন করল।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীন রামগঙ্গার রেঞ্জের ইন্দ্রপ্রস্ত গ্রামে নদীর পাড়ে গাছে ফোঁটা দেওয়ার আয়োজন করা হয়। স্কুল শিক্ষিকারাও ছোটদের সঙ্গে নিয়ে নদীর পার ধরে চরে নেমে গাছকে ফোঁটা দেন। তাদের হাতে প্ল্যাকার্ডও ছিল। তাতে লেখা, তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি।

বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরেও গাছফোঁটা উৎসব পালন করতে দেখা যায় ছোটদের। এ আয়োজন প্রসঙ্গে একজন বন কর্মকর্তা বলেন, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন রক্ষার কাজে আমরা স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই আনন্দে তারা মানুষের পরিবর্তে গাছকে ফোঁটা দিয়েছে। আমরা সহযোগিতা করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

গাছকে ভাইফোঁটা দিলেন তারা

আপডেট সময় ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২