ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সি-ফুড প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত নারী শ্রমিক নিহত হয়েছেন এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জনের বেশি শ্রমিক।

রোববার (২১ জুন) সকালে পেরিয়াপালায়ামের কাছে কান্নিগাইপাইর এলাকায় অবস্থিত একটি সি-ফুড রপ্তানিকারক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গ্যাস লিকের পর কারখানার ভেতরে কর্মরত শ্রমিকরা শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও অসুস্থতায় আক্রান্ত হন। পরে তাদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

নিহতদের সবাই নারী শ্রমিক। এছাড়া কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তামিলনাড়ু সরকার ইতোমধ্যে ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কারখানাটির নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

আপডেট সময় ০৬:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬