ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় খরিফ-২ মৌসুমের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার এবং চারা বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষিদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার ২২ জুন ২০২৬. ১১ ঘটিকায় বড়লেখা উপজেলা কৃষি কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। উপজেলা কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক অংশ নেন।
এদিন কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ, লেবুর চারা, জৈব সার এবং গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।
​অতিথিরা জানান, সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উন্নত বীজ ও আধুনিক কৃষি উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬