ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বাংলাদেশের প্রথম ম্যাচে দলের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান এশিয়া কাপ শুরু হওয়ার আগেই দুশ্চিন্তায় ডুবেছিল বাংলাদেশ দল। কারণ খুদে সংস্করণে টাইগাররা এখনো ধারাবাহিক নয়।  যে কারণে কোচ ও অধিনায়ক বদলে এশিয়া কাপে নতুনত্ব আনতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান দলের ক্ষুরধার বোলিং ও ধুম-ধাড়াক্কা ব্যাটিং দেখে দুশ্চিন্তা আরও বেড়ে গেল টাইগার শিবিরে।

নিজেদের প্রথম ম্যাচে ৫৯ বল হাতে রেখে ১০৫ রানের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারায় আফগানিস্তান।   সে ম্যাচের বিষয়টি আমলে নিয়েই বিসিবি সভাপতির অকপটে স্বীকার করেন, দল নিয়ে তিনি বেশ চিন্তিত, তবে কাউকে ভয় পায় না বাংলাদেশ। রহমাতুল্লাহ গুরুবাজের মতো ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলার মতো ব্যাটার বাংলাদেশ দলেও আছে। তবে তা মাঠেই প্রমাণ দেবে বাংলাদেশ – সে কথাই জানালেন দলের স্পিন-অলরাউন্ডার মেহিদী হাসান মিরাজ।  তিনি জানালেন, ‘যারা ব্যাটিং ভালো করবে তাদের সুযোগ বেশি থাকবে (ম্যাচ জেতায়)।

এদিকে আফগান দলের দুই স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমানের স্পিনবিষকে নিবির্ষের প্রশিক্ষণ সেরে রেখেছে টাইগাররা।  নেটে দুই ভারতীয় লেগস্পিনার দিয়ে সাকিব-মুশফিকদের ঝালিয়ে নিয়েছেন দলের ট্যাকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।এখন এটাই প্রশ্ন আজকে শারজায় বাংলাদেশ একাদশে দেখা যাবে কাদের?

সে প্রশ্নে, ওপেনিংয়ে এনামুল হক বিজয় নিশ্চিত।  তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক সাকিব আল হাসানকেই। এর পর মুশফিক, রিয়াদ ও মিডলঅর্ডারে অলরাউন্ডার আফিফ দলের প্রতিনিধিত্ব করবেন।  প্রয়োজনে হাল ধরবেন মেহেদী হাসান মিরাজ।   বোলিংয়ে পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন নিশ্চিত।  চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যেতে পারে তাদের সঙ্গী হিসেবে।  স্পিনে মিরাজের সঙ্গে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

এশিয়া কাপের বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:

এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ,  এবাদত হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের প্রথম ম্যাচে দলের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ০৩:২৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২