ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান।

জাতীয় ঈদগাহের পুরো ময়দান জুড়ে বাঁশ, সামিয়ান আর ত্রিপল দিয়ে ঘিরে ফেলার কাজ আরও বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। এখন ভিতরের পুরো এলাকাজুড়ে চলছে সাজসজ্জার কাজ।

করোনা পরবর্তী সময়ে বিগত কয়েক ঈদে এ জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লিদের ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও সমসংখ্যক মুসল্লিদের জন্য এর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৩ জুন) জাতীয় ঈদগাহ ময়দান সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদের জামাত ঘিরে আগত মুসল্লিদের জন্য সিলিং ফ্যানগুলো লাগানোর প্রস্তুতি চলছে। এছাড়া মূল গেটসহ আশপাশের সাজসজ্জায় ব্যবহৃত কাঠামোগুলোতে রঙ করা হচ্ছে। শত শত শ্রমিক এখানে প্যান্ডেল, ত্রিপল লাগানোর কাজ শেষ করেছে আরও কিছুদিন আগে। সিলিং ফ্যানগুলো লাগানো হয়ে গেলে, কাতারের সামনে স্ট্যান্ড ফ্যান বসানোর জন্য আনা হবে। নামাজের কাতারের জন্য বসানো হবে বিশেষ কাপড়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি। এ বছরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ১ প্রকৌশল বিভাগের আওতায় এ জাতীয় ঈদগাহের প্রস্তুতির কাজ চলছে।

জানা গেছে, জাতীয় ঈদগাহে প্রায় ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ নারীসহ সাধারণ পুরুষ প্রায় ৩১ হাজার এবং নারী সাড়ে ৩ হাজার জন মিলিয়ে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজে অংশ নিতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩