ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট

ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

জিন পিয়েরে ল্যাক্রোইক্স।

দুই দিনের সফরে আগামীকাল রবিবার (২৫ জুন) বাংলাদেশে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের প্রধান শনিবার (২৪ জুন) রাত সাড়ে নয়টার পর ঢাকায় পৌঁছাবেন।

রবিবার  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তিনি। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।

জাতিসংঘের তথ্য অনুসারে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

চলতি বছরে ঘানার আক্রায় ৫ ও ৬ ডিসেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে।

এর আগে, এটি ২০২১ সালে সিউল ও ২০১৪ সালে রাষ্ট্রপ্রধান, সরকার বা মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকের মধ্যে সর্বশেষ বৈঠক হতে যাচ্ছে।

মঙ্গলবার জিন পিয়েরে ল্যাক্রোইক্স এর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

আপডেট সময় ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩