ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

সিটির হোঁচটের রাতে হেরেই বসল রিয়াল মাদ্রিদ

নতুন ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর পর প্রথম বারের মতো আর্লিং হালান্ড পা রেখেছিলেন সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাটিতে। তবে এই প্রত্যাবর্তনটা গোল দিয়ে রাঙাতে পারেননি তিনি, পারেনি তার দল সিটিও। এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পঞ্চম লড়াইয়ে গোলশূন্য ড্র করে ফিরেছে দলটি।

সিটি তাও জার্মান মুল্লুক থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে, তবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাও পারেনি। আরবি লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরেই বসেছে কার্লো অ্যানচেলত্তির দল! রেডবুল অ্যারেনা লাইপজিগে রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের ১৩ মিনিটে। ইয়োসকো গুয়ার্দিওলের গোলে পিছিয়ে পড়ে রিয়াল।

এর মিনিট পাঁচেক পর স্বাগতিকদের ব্যবধানটা দ্বিগুণ করেন স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। বিরতির ঠিক আগে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমিয়ে রিয়াল ইঙ্গিত দিচ্ছিল আরও একটা প্রত্যাবর্তনের গল্প লেখার।

ম্যাচের ৮১ মিনিটে টিমো ভের্নারের গোলে সেই কাজটা অনেকটাই কঠিন করে তোলে স্বাগতিকরা। ম্যাচের ইনজুরি সময়ে গোল করেছিলেন রিয়ালের রদ্রিগো গোয়েজ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফলে গোলটা কেবল ব্যবধানই কমিয়ে আনতে পেরেছে চ্যাম্পিয়নদের জন্য, জয় কিংবা নিদেনপক্ষে ড্রটাও এনে দিতে পারেনি। এই হারের ফলে রিয়ালের শীর্ষস্থান নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। শেষ ম্যাচে পয়েন্ট খোয়ালে, লাইপজিগ জিতে গেলে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলতে যেতে হবে রিয়ালকে। গ্রুপের অন্য ম্যাচে শাখটার ডনেৎস্ক ১-১ গোলে রুখে দিয়েছে সেল্টিককে। যার ফলে স্কটিশ দলটির ইউরোপায় খেলার সুযোগও হারিয়ে গেছে। জি গ্রুপে সিটি ড্র করেছে বরুসিয়ার মাঠে। অন্য ম্যাচে কোপেনহেগেনকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। যার ফলে দ্বিতীয় রাউন্ডের আশা এখনো বেঁচে রইল স্প্যানিশ দলটির। শেষ ষোলোয় যেতে হলে দলটিকে শেষ ম্যাচে তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। ই গ্রুপে চেলসি ২-১ গোলে হারিয়েছে সালজবুর্গকে। যার ফলে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

সিটির হোঁচটের রাতে হেরেই বসল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২