ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৫ এর অভিযান আটক ২  পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান  নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়। জানা যায়, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রবল স্রোত ডিঙিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

মিরসরাইয়ে আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২