ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

ওড়িশার নদীতে গোসল করেতে নেমে কুমিরের পেটে স্কুলছাত্র

ভারতের ওড়িশায় কুমিরের আক্রমণে প্রাণ গেল ১০ বছর বয়সি স্কুল ছাত্রের। পরে নদী থেকে আধ খাওয়া মৃতদেহ উদ্ধার হয়।

বুধবার (১৪ জুন) ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায়।

জানা গেছে, ৫ম শ্রেণির ওই ছাত্র ব্রাক্ষণী নদীতে গোসল করতে নেমেছিল। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি কুমির। সেখানেই মৃত্যু হয় তার।

কুমিরের হামলার কথা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নদীতে নেমে ছাত্রকে খুঁজতে শুরু করেন। ঘন্টা খানেক পর পড়ুয়ার আধ খাওয়া দেহ নদী থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাট্টামুন্ডাই থানার এক আধিকারিক।

রাজনগর ম‍্যানগ্রোভ অরণ‍্য ডিভিশনের আধিকারিকরা বলেছেন, সম্ভবত কুমিরের সামনে পড়ে গিয়েছিল ওই স্কুল পড়ুয়া। তাই কুমিরটি তার উপর হামলা করে। জলের মধ‍্যে কুমিরের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা পড়ুয়ার ছিল না।

মৃত পুড়য়ার পরিবারকে ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

ওড়িশার নদীতে গোসল করেতে নেমে কুমিরের পেটে স্কুলছাত্র

আপডেট সময় ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩