ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে থাকবে মালিক সমিতির টিম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ঈদযাত্রা নিরাপদ করতে পরিবহন মালিক সমিতি ভিজিলেন্স টিম গঠন করবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় এনায়েত উল্যাহ বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা মালিক, শ্রমিকসহ সকলে মিলে ভিজিলেন্স টিম গঠন করি প্রতিবার। এবারও আমরা এই টিম গঠন করব। যারা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাবে।

তিনি বলেন, আমরা নিজেরাও বারবার বলি ঈদের সময় টাউন সার্ভিস গাড়ি দূরপাল্লায় না চালাতে। তবে আমরা যতই বলি তারপরও দেখা যায় গার্মেন্টস কর্মীরা আগে থেকেই দূর দূরান্তে নিজ জেলায় ঈদ করতে যাওয়ার জন্য টাউন সার্ভিস বাসগুলো রিজার্ভ করে রাখে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয় সভা থেকে।

এছাড়াও ঈদের সময় সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে থাকবে মালিক সমিতির টিম

আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩