ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে সাবের হোসেন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ  নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাবের হোসেন চৌধুরী অবৈতনিক এ দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি কোনো বেতন-ভাতা প্রাপ্য হবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
 
১৯৬১ সালের ১০ সেপ্টেম্বর ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় জন্মগ্রহণ করেন সাবের হোসেন চৌধুরী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাবের হোসেন চৌধুরী।
 
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। তাকে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়।
 
২০১৪ সালের ১৬ অক্টোবর সাবের হোসেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

আপডেট সময় ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩