ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে গত ২২ ঘণ্টার মধ্যে চার বার কেঁপে উঠেছে। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার, ১৩ জুন দুপুর ১টা ৩৩ মিনিটে।
রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তারপর মঙ্গলবার দিবাগত ২টা ২০ মিনিটে ফের ৪ দশমিক ৩ ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরায়।

এছাড়া, বুধবার (১৪ জুন) সকালেও পর পর দুইবার ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে।

বুধবার সকাল ৭টা ৫৬ মিনিটে আবার কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এর আধাঘণ্টার মধ্যেই চতুর্থ কম্পন হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র জানায়, সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরে চারজন আহত হয়েছেন। ফাটল দেখা দিয়েছে বহু ঘরবাড়িতে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মে মাসে ভারতে মোট ৪১ বার ভূমিকম্প হয়েছে। তার মধ্যে উত্তরাখণ্ডে ৭ বার, মণিপুরে ৬ বার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া, অরুণাচল প্রদেশে ৫ বার, মেঘালয় এবং হরিয়ানায় ৩ বার ভূমিকম্প হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

আপডেট সময় ০৪:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩