ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

এবার টিসিবির পণ্যে যুক্ত হচ্ছে চাল

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি মাসে এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবি ফ্যামেলি কার্ডের মাধ্যমে কম দামে তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। আশা করছি, ঈদের আগেই সবাইকে এই মাসের পণ্য হাতে তুলে দিতে পারব। আগামী জুলাই মাস থেকে নতুন করে সবাইকে ৫ কেজি করে চালও দেওয়া হবে।

মঙ্গলবার, ১৩ জুন তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। অর্থাৎ টিসিবি কার্ডধারীরারা এখন ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবেন। বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আমরা এই দাম কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয় রেখে আমরা আরও দাম কমাবো।

তিনি বলেন, আপনাদের কাছে একটাই কথা, কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না নেয়। প্রকৃতপক্ষে যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য তারা যেনো পায়। আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজড করছি যেন ছোটখাট বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। সর্বোপরি যতদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি), জেনারেল স্টোরের স্বত্বাধিকারী নবী হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

এবার টিসিবির পণ্যে যুক্ত হচ্ছে চাল

আপডেট সময় ০১:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩