ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ব্যবসা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনওয়েলথ দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যবসা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন । কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সুইয়্যারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রবিবার, ১১ জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত। এছাড়া কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোর সঙ্গে, বিশেষ করে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব ও কাতারের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম তাঁর উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রীকে ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় প্রথমবারের মতো ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’-এর বিষয়ে অবহিত করা হয়েছে।

বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিডব্লিউইআইসি এই ফোরামটির আয়োজন করবে। ফোরাম অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রধানমন্ত্রী সিডব্লিউইআইসি’কে স্বাগত জানান।

বৈঠকে শেখ হাসিনা কমনওয়েলথের ভূমিকার কথা স্মরণ করে বলেন, কমনওয়েলথ তাকে দেশে ফেরার অনুমতি দিতে ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিডব্লিউইআইসি ডিরেক্টর অব অপারেশন ড্যানিয়েল সিন লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন এমবিই এবং কৌশলগত অংশীদার শাহিনুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ব্যবসা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩