ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

দেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না। রোববার, ১১ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে। এ দেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশে আজ স্বাক্ষরতার হার ৭৫ ভাগে উন্নীত হয়েছে। নিরক্ষতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই করোনা মোকাবিলা করা সহজ হয়েছে। এমনকি করোনায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, তখন অনলাইনের মধ্যে শিক্ষা কার্যক্রম চলেছে।

সরকারপ্রধান বলেন, আমার পথ চলা সহজ ছিল না। আমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। তারপরও হাল ছাড়িনি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে, মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২ লাখ ১৪ হাজার ৬৫০ শিক্ষার্থীকে ১ হাজার ১২০ কোটি ৪৫ লাখ টাকা অনলাইন মাধ্যমে অভিভাবকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। স্নাতক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৭৯ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা।

এ ছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে পদক তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

দেশকে আর কেউ পেছনে টেনে নিতে পারবে না : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩