ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মায়ের কবরের পাশে সমাহিত সিরাজুল আলম খান

মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ওরফে দাদা ভাই (৮২)।

শনিবার (১০ জুন) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

এদিন  সন্ধ্যা ৬ টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব উনার ও  দ্বিতীয় জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে তাকে সমাহিত করা হয়।

এর আগে শনিবার দুপুর ২ টার দিকে পৈতৃক ভিটায় আলিপুর সাহেব বাড়িতে সিরাজুল আলম খানের মরদেহ আনা হয়। জাতীয় নেতা আ স ম আবদুর রব, বিএনপি, আওয়ামী লীগ ও জাসদসহ সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

মায়ের কবরের পাশে সমাহিত সিরাজুল আলম খান

আপডেট সময় ১০:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩