ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বিএনপির মাথায় তিন ভূত ঢুকেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথায় তিন ভূত ঢুকেছে। দেশে শান্তি চাইলে তাদের মাথা থেকে এই তিন ভূত আগে বিদায় করতে হবে। জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না।

শনিবার (১০ জুন) আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির জগাখিচুড়ি ঐক্যে কোনো নেতা নেই, মানুষ নেই‌। এক নেতা হাসপাতালে, আরেক নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে”। মির্জা ফখরুলকে ফরমায়েশি বক্তব্য না পাঠিয়ে সাহস থাকলে তারেক রহমানকে দেশের রাজপথে আসার আহ্বান জানান কাদের।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন বিএনপির পালানোর পথ থাকবে না। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের বদলে খাম্বা দেবে।”

তিনি আরও বলেন, “বিএনপি এখন ‘আবার সাধিলে আবার খাইবো’ নীতিতে আগাচ্ছে। সরকার পদত্যাগ করলে কার সাথে বসবে? উদ্ভট সব কথা বলছে মির্জা ফখরুল। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাই দলটির ভয় নেই। অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বিএনপির মাথায় তিন ভূত ঢুকেছে: কাদের

আপডেট সময় ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩