ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

চার্জার ফ্যানের দাম কমাতে মাঠে নামছে ভোক্তা অধিকার

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। এই অবস্থায় একটু স্বস্তির আশায় তারা ছুটছেন চার্জার ফ্যানের দোকানগুলোয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণহীন দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর এবার এই নৈরাজ্য ঠেকাতে মাঠে নামছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিয়া সুলতানা বলেন, সারাদেশে চার্জার ফ্যানের মূল্যবৃদ্ধির বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। লোডশেডিং কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন। তা নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান।

অধিকার সংরক্ষণ অধিদপ্তফতর সূত্রে জানা যায়, বায়তুল মোকারম এলাকায় অভিযানে নামবে ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাগফুর রহমান (সহকারী পরিচালক) ও প্রধান কার্যালয়ের উপপরিচালক (অভিযোগ উপবিভাগ) মাসুম আরেফিন।

স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানে থাকবেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের (সহকারী পরিচালক) রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান।

এছাড়াও নবাবপুর মার্কেট এলাকায় অভিযানে থাকবেন সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

চার্জার ফ্যানের দাম কমাতে মাঠে নামছে ভোক্তা অধিকার

আপডেট সময় ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩