ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিন মন্ত্রীকে অস্ত্র হাতে রাখতে হবে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে সবসময় বন্দুকের ট্রিগারে হাত রাখতে হবে।

বুধবার (৭ জুন) ইআরএফ আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কলকাতা, আগরতলা খুব বেশি দূরে নয়। ওই বাজার আর বাংলাদেশের বাজারের মধ্যে পণ্যমূল্যে এত তফাৎ হওয়া উচিত নয়। কিন্তু হচ্ছে। বাংলাদেশের বাজারে কোথাও কোনো সমস্যা আছে। পেঁয়াজের দাম বাড়ছে দেখে বাণিজ্যমন্ত্রী বললেন তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও আমদানি-নির্ভর পণ্যে মজুত গড়ে তোলার পক্ষে। বিভাগীয় পর্যায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মজুত গড়ে তোলার জন্য তিনি (প্রধানমন্ত্রী) মতামত দিয়েছেন।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক কঠিন সময়ে এই বাজেট এসেছে। বাংলাদেশের অর্থনীতি ‘থিন’ অর্থনীতি। নব্যধনীদের যেমন চাকচিক্য থাকে কিন্তু গভীরতা তেমন নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিন মন্ত্রীকে অস্ত্র হাতে রাখতে হবে

আপডেট সময় ০১:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩