সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

বুধবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ তথ্য দেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি যতো চাপই আসুক, বাঙালি মাথা নত করবে না। এদেশের জনগণই ভোটের অধিকার সুরক্ষিত করবে।

সম্প্রতি লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, লোডশেডিং আর তীব্র গরমে জনগণের কষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কয়েকদিনের মধ্যে সংকট কেটে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করলে আমেরিকার ভিসা পাবে না। গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। সরকার প্রধান আরও বলেন, অনির্বাচিত কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে উচ্চ আদালতের রায়ে গণতন্ত্র সংরক্ষিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আজ এ ভিসা নীতি ঘোষণার পর বেশ খুশি। যাদের কথায় বিএনপি এখন নাচছে, একদিন তারাই বিএনপিকে খাবে। অগণতান্ত্রিক ধারায় জন্ম হয়েছিলো বিএনপির। দেশে তারাই ভোট চুরির সংস্কৃতি শুরু করে।

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের এ দেশ থেকেই পাকিস্তানি শাসকরা সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করে। আমাদের এ দেশের মানুষ শোষণ বঞ্চনার শিকার হয়। বঞ্চিত মানুষের ভাগ্য গড়ার জন্যই ছয় দফা ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার জন্য মানুষকে জাগ্রত করতে বঙ্গবন্ধু ছয়দফা ঘোষণা করছিলেন। ছয়দফার অর্থ হলো একদফা, মানে স্বাধীনতা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধু ছয়দফা ষোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে দেশের মানুষ ছয়দফা লুফে নিয়েছিল। এভাবেই ছয়দফা একদফায় পরিণত হয়েছিল।

সূত্র: বাসস 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী

দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩