ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই

চলমান তাপদাহ আরও পাঁচ থেকে ছয় দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিকর অনুভূতি চলতে পারে।

আবহাওয়ার গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৭ শতাংশ।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই। তবে বরিশালসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা। আর তিন দিন পরে বর্ষাকাল (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু) শুরু হতে পারে। রাঙামাটি বান্দরবানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার পর সেখানে বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহীতে সোমবার (৫ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদীতে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩