ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লালমোহনে ভয়াবহ আগুনে ১৪ দোকান ভস্মীভূত

ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সোমবার বিকেল আনুমানিক তিনটার দিকে লালমোহন বাজারের মোল্লা জামে মসজিদ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শরিফুল ও স্থানীয় একজন আহত হন। তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

ভস্মীভূত দোকান গুলো হলো, ১ নুরানি খুসবো হাউজ, ২ রাওয়া ইলেকট্রনিক ৩.সালমান লাইব্রেরি ৪.নোমান বেডিং ৫.শাওন ইলেকট্রনিক ৬.লাকি বেডিং ৭.মা টেলিকম,৮.মোবাইল ওয়াইল্ড ৯.এ কাসেম কুতুব খানা ১০ বঙ্গশ্রী হোমিও হল ১১.হা-মীম আপটিক্যাশ ১২. কালার গ্রাফিক্স এছাড়াও একটি দোকান খালি ছিলো এবং অপরটি নতুন ভাড়া নিয়ে শুরু করেন মালিক।

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অতি গরমে শরিফুল নামে এক ফায়ারম্যান আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, লাললালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারীসহ আরো অনেকেই এবং কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লালমোহনে ভয়াবহ আগুনে ১৪ দোকান ভস্মীভূত

আপডেট সময় ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩