ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

আগামী মাসেই ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবার আগামী জুলাই মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে। এ ছাড়া অপর বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, আমরা চেষ্টা করব আগামী জুলাই মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার। সেই সঙ্গে অন্য বিসিএসগুলো নিয়েও কাজ চলছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলির ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এর আগে ২০২১ সালের আগস্টের শুরুর দিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে পিএসসি ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে পদের সংখ্যা বাড়তে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

আগামী মাসেই ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল

আপডেট সময় ০৭:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩