ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৫ জুন) বাহিনীর সদর দপ্তর, খিলগাঁওয়ে গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার) বিএএম, এনডিসি, উপমহাপরিচালক (প্রশাসন), পরিচালকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিং (ভিটিসি) এর মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল।

আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা/থানা/ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গন/বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লক্ষ সদস্য রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের ও অন্যকে উদ্বুদ্ধ করতে তিনি আহবান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

আপডেট সময় ০৩:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩