ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাজেট জনবান্ধব নয়, নির্বাচনমুখী : জাপা চেয়ারম্যান

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এবারের বাজেট নির্বাচনমুখী বাজেট। এটিকে জনবান্ধব বলা যাচ্ছে না। গত বছরের তুলনায় এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ এবারের বাজেটে। আজ বৃহস্পতিবার (১ জুন) বাজেট পেশ শেষে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘অর্থনীতি সারা বিশ্বে মন্দা যাচ্ছে। মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেখানে রাজস্ব আদায়ের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আদায় হবে বলে আমি মনে করি না।’

জি এম কাদের বলেন, ‘বিদেশি ঋণের ওপর নির্ভর করেই বাজেট করা হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকার বৈদেশিক ঋণ পাচ্ছে না। তাই বলব, একদিকে রাজস্ব আদায়ে জনগণের ওপর পেশার অপরদিকে বৈদেশিক ঋণ পাবে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘এবারের বাজেটের কারণে নিত্যপণ্যর দাম আরও বাড়বে। তাই জনবান্ধব ভোট বলা যাবে না। মধ্যবিত্ত, নিম্ন বিত্তদের জন্য কোনো কিছু নেই বাজেটে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ বাজেট তৈরি করা হয়েছে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘ডাইরেক্ট ট্যাক্সের পাশাপাশি সকল কিছুতেই ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্তের কষ্ট বাড়বে। জিনিসপত্রের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। জিনিসপত্রের দাম আরও বাড়বে। মানুষের আয় কমেছে, কিন্তু জিনিস পত্রের দাম বেড়েই চলবে। এই বাজেটে জনবান্ধব বা কল্যাণমুখী কিছু দেখছি না। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষ যাতে বেঁচে থাকতে পারে, তা এই বাজেটে নেই। এই বাজেট জনবান্ধব বলা যাচ্ছে না, এটা জনবান্ধবহীন বাজেট।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাজেট জনবান্ধব নয়, নির্বাচনমুখী : জাপা চেয়ারম্যান

আপডেট সময় ০১:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩