ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

এবারের বাজেট ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট’।

শনিবার (৩ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে একথা বলেন তিনি।

কাদের বলেন, বিশ্ব অস্থিরতায়ও শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন। সরকার মুদ্রাস্ফীতি সমাধানের লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক সঙ্কটে অস্থির অবস্থা। অনেক চিন্তা করে এবারের বাজেট করা হয়েছে। সারা বিশ্বে সংঘাতময়, অস্থির পরিস্থিতি বিরাজমান। পাশাপাশি ডলার সংকট রয়েছে।

সেতুমন্ত্রী বলেন,  যাদের অর্থনীতিই ছিল লুটপাটের, সেই বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে? তাদের সময় কী পরিমাণ বাজেট ছিল? আজ তা কী হয়েছে? আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। আট থেকে ৯ অর্থবছরে কী ছিল বাংলাদেশ, আজ ৩৫তম অবস্থানে আছে। বাজেটের কৃচ্ছতাসাধন করে জিডিপির অর্জনে এগিয়ে যাচ্ছে।

রিজার্ভ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার পর রিজার্ভ কী ছিল? শেখ হাসিনার নেতৃত্বে ৪৮ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছিল। বিশ্ব সংকটে এটার কিছুটা তারতম্য আছে, তবে সব সংকটই দ্রুত সমাধান হবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাদের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ হচ্ছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে; কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি আর উন্নয়ন অবদান অস্বীকার, এগুলো কি মানা যায়?

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শেখ হাসিনাকে ফলো করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের বিরোধী দলের রাজনীতি বিশ্বে বিরল। বিরোধীদল শুধু সমালোচনা আর বিরোধিতা করে কিন্তু ভালো কোনো পরামর্শ দিতে পারে না।

কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কথা চিন্তা করে আর তাই এবারের বাজেটও তৈরি করেছে দেশ ও মানুষের কল্যাণের কথা মাথায় রেখে। এবারের বাজেটে সাধারণ মানুষকে কেন্দ্র করে করা হয়েছে।

নেতিবাচক সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, নেতিবাচকগুলোকে ইতিবাচক অবস্থায় পরিণত করতেই এবারের বাজেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশ্বের সবাই কষ্টে আছে। বিশ্ব পরিস্থিতির কারণেই মানুষ কষ্টে আছে সরকার মানুষকে কষ্ট দিচ্ছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে।

বিএনপি বলছে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ স্মার্ট লুটপাটের বাজেট এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপির সময় আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা হতো আওয়ামী লীগের সময় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করে না। বিএনপির আমলে আওয়ামী লীগ বারবার নির্যাতিত হয়েছে কিন্তু অবাধ রাজনীতি করার সুযোগ পাচ্ছে বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

এবারের বাজেট ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

আপডেট সময় ০৫:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩