ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মিলল কয়েকজন বাংলাদেশির সন্ধান

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। এ ঘটনায় কয়েকজন আহত বাংলাদেশির সন্ধান পাওয়া গেছে। তারা উড়িষ্যার সরো সরকারি হাসপাতাল এবং বালাসোর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় আহত হওয়ার পর রাজশাহীর বাসিন্দা মো. রাসেলুজ্জামানকে (২৭) সরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বালাসোর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশিদের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন- পাবনার বাসিন্দা মো. আসলাম শেখ (৩৩), খুলনার বাসিন্দা রুপা বেগম খান এবং ঢাকার দুই বাসিন্দা খালেদ বিন আওকাত (৫০) ও মোহাম্মদ মোক্তার হোসেনকে(৩৫)।

এদিকে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের বাসিন্দা সাজ্জাদ আলীকে। তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এর আগে, শনিবার সকালে হাবিবুর রহমান নামে এক আহত বাংলাদেশি খবর পাওয়া গেছে। তিনি সরো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহের বাসিন্দা মিনাজ উদ্দিনের সন্ধান পাওয়া গিয়েছিল শুক্রবার (২ মে) সন্ধ্যায় ট্রেন দুর্ঘটনার পরই।

তিনিই প্রথম জানিয়েছিলেন যে, তার সঙ্গে ১৫ জন বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিলেন। তারা পাশের বগিতে ছিল। দুমড়ে যাওয়া ঠিক আগের বগিতেই ছিলেন তিনি। তাই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মিলল কয়েকজন বাংলাদেশির সন্ধান

আপডেট সময় ০৪:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩