ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী, মৃত্যু ১

হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত   ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) দিনগত রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফ্লাইটের হজযাত্রীরা মদিনায় মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আজ মক্কায় প্রত্যাবর্তন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী, মৃত্যু ১

আপডেট সময় ১১:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩