ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।

বুধবার (৩১ মে) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

সংসদের এই অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে  জানা গেছে, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অধিবেশনে যে বাজেট দেওয়া হবে সেটি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে,  সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদেরকে আগেই করোনা পরীক্ষা করতে হয়েছে।

সভায় চলতি অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এই নাম ঘোষণা করেন। তারা হলেন, রুস্তম আলী ফরাজি, আনজুম সুলতানা, আ স ম ফিরোজ, তানভির শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত। স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তালিকা অনুসারে সংসদে উপস্থিতির ভিত্তিতে তারা সভা পরিচালনা করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাজেট অধিবেশন শুরু

আপডেট সময় ০৬:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩