সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, গত ৯ দিনে ১০৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি পীরগঞ্জে পোদ্দার বাড়ীতে ডাকাতি! সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে কমিশন আদায় ও হয়রানির অভিযোগ দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক
প্লট দেওয়ার নামে

আট কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেফতার

আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মচারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম দেবাশীষ কুমার সাহা। মঙ্গলবার (৩০ মে) রাতে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজউকের ঝিলমিল প্রোজেক্ট ও পূর্বাচলে প্লট দেওয়ার নাম করে এক নারীর কাছ থেকে আট কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী রামপুরা থানায় প্রতারণার মামলা করেন।

বুধবার (৩১ মে) জাগো নিউজকে এই তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

তিনি জানান, ওই নারীর বাবা-মা অসুস্থ ছিলেন। এজন্য তিনি নিজেই তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে রাজউকে যাতায়াত করতেন। এসময় ওই নারীর সঙ্গে দেবাশীষের পরিচয় হয়। পরে ওই নারীর বাবা মারা যাওয়ার পর তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন দেবাশীষ। পরে ভুক্তভোগী নারীকে ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসে ওই নারী তার দুটি ফ্ল্যাট বিক্রির দুই কোটি ৬০ লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লাখ টাকা, একটি প্লট বিক্রির দুই কোটি ১০ লাখ টাকা, সঞ্চয়পত্র বিক্রির ৫০ লাখ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লাখ টাকাসহ বিভিন্ন সময়ে মোট আট কোটি ৮০ লাখ টাকা দেবাশীষকে দেন। তবে দেবাশীষ তাকে প্লট বুঝিয়ে দেননি।

ডিসি বলেন, প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করেন দেবাশীষ। একপর্যায়ে তার কাছে টাকা ফেরত চান ওই নারী। দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করেন। এমনকি দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রামপুরা থানায় প্রতারণার মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবাশীষকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় ডিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্লট দেওয়ার নামে

আট কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেফতার

আপডেট সময় ০৫:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩