ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

স্মার্টফোন ব্যবহার করতে পারবে না ভিকারুননিসার শিক্ষার্থীরা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। তবে বিশেষ প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমিত নিতে হবে বলে জানা গেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধু বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে। এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

এতে আরও বলা হয়, ক্লাস চলার সময় শ্রেণিকক্ষের বাইরে ও প্রতিষ্ঠানের আঙিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে–সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যেকোনো ধরনের সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে—এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

স্মার্টফোন ব্যবহার করতে পারবে না ভিকারুননিসার শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩