ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬

সাধারণ ছুটিতে মেমোরিয়াল ডে পালন উপলক্ষে  যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোভাযাত্রায় গুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত। এঘটনায় কয়েক ডজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাপ্তাহিক বিভিন্ন আয়োজন করে দেশটির সর্বস্তরের মানুষ।

সাপ্তাহিক এই ছুটির দিনশেষ হয় সোমবার  (২৯ মে) গুলির মধ্য দিয়ে। দেশটির কমপক্ষে আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হন। তখন মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন।

পুলিশ জানায়, দুটি গ্রুপের বাগবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে নয়জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে। হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার বিকালে এই ছুটিতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

সূত্র : এনবিসি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র শোভাযাত্রায় গুলি, নিহত ১৬

আপডেট সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩