ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

চীন সহযোগিতা জোরদারে আগ্রহী

নবায়নযোগ্য জ্বালানি, হাই-টেকসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন। রোববার,২৮ মে রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং এ আগ্রহ প্রকাশ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

চীনের ভাইস মিনিস্টার বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং হাইটেকসহ কিছু সেক্টরে চীন এবং বাংলাদেশ সহযোগিতা বাড়াতে পারে। এখানে আরও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান ‍উন্নয়ন অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। চীন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ রাখার কথা উল্লেখ করে বলেন, তারা সেখানে শিল্প কারখানা স্থাপন করতে পারে।

চীনের ভাইস মিনিস্টার তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে চীনের ভাইস মিনিস্টার বলেন, ১০ বছর আগে তিনি বাংলাদেশ সফর করেছেন। সে সময়ের চেয়ে বাংলাদেশ বর্তমানে উন্নতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে।

পদ্মা সেতুসহ চীনা সহযোগিতাপুষ্ট ৫টি প্রকল্প পরিদর্শন করেন চীনের ভাইস মিনিস্টার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানান।

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রায় ছয় হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে এবং তাদের মধ্যে অনেকেই কোভিড মহামারি চলাকালীন দেশে ফিরে এসেছে। মহামারির পরে ফিরে যেতে এসব শিক্ষার্থীদের সহায়তা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাটলার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

চীন সহযোগিতা জোরদারে আগ্রহী

আপডেট সময় ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩