ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব মজনু গ্রেফতার

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার রাতে শাহজানপুরের বাসা থেকে তুলে নেওয়ার পর সোমবার তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রফিকুল আলমের ছোট ভাই বদরুল আলম সোমবার সকালে জানান, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেছে সকালে ডিবি অফিসে যেতে। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত আমার ভাইকে ডিবি অফিসে রাখা হয়।

ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ সোমবার গণমাধ্যমকে বলেন, বিএনপির ওই নেতাকে মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, রফিকুল আলম বাসার বাইরে ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তার বাসার নিচে আগেই অবস্থান করছিলেন। রবিবার রাতে তিনি বাইরে থেকে ফেরামাত্র বাসার নিচ থেকে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘তাকে কোথায় তুলে নিয়ে গেছে তার হদিস এখনো জানানো হয়নি। এই ঘটনা গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আক্রমণ। সরকার দেশ-বিদেশে সর্বদিক থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে। সাজানো পুলিশ প্রশাসন দিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে। মজনুকে আটকের সরকারের সুপরিকল্পিত চক্রান্তের অংশ। দেশকে দেউলিয়া করে এখন মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব মজনু গ্রেফতার

আপডেট সময় ০৬:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩