ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির শঙ্কা ‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে : জাইমা রহমান সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

কেন্দ্রে অনিয়ম দেখে অ্যাকশন নিতে ইসি রাশেদার নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় একটি কেন্দ্রে অনিয়ম দেখা গেলে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোট পর্যবেক্ষণ শুরু হলে সাড়ে ৯টার দিকে একটি কেন্দ্রে এ অনিয়ম ধরা পড়ে বলে জানা গেছে।

ফুটেজে অনিয়ম দেখা মাত্রই ইসি রাশেদা টেলিফোনে ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেফতার করুন’।

এ বিষয়ে ইসি রাশেদা বলেছেন, ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা একজন লোক বসে রয়েছেন। তিনি কারও কথাই শুনছেন না। বেরও হচ্ছেন না। এছাড়া ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছেন।

এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ চারজন কমিশনার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন। এসময় ১০০ নম্বর কেন্দ্রে সিসি ক্যামেরায় এমন অনিয়ম দেখেন ইসি রাশেদা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

কেন্দ্রে অনিয়ম দেখে অ্যাকশন নিতে ইসি রাশেদার নির্দেশ

আপডেট সময় ১২:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩