ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের ভ্যাট নেবে না এনবিআর

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের এক বিশেষ আদেশে এই কর অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার, ২৩ মে এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন হিসেবে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের কর্মঘণ্টা সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।

আদেশে আরও বলা হয়, প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার জন্য যাতায়াত খরচ কমানো দরকার। সেই লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিল জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশ ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে কার্যকর হয়েছে বলেও বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের ভ্যাট নেবে না এনবিআর

আপডেট সময় ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩