ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক আর নেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪  দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস

মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না, সেই বিষয়ে কিছু জানি না। কারণ, যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না। সোমবার, ২২ মে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পত্রিকার এক প্রতিবেদনে যা বলা হয়েছে, তা মিথ্যা তথ্য। প্রতিবেদনে এও বলা হয়েছে, আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন। বাংলাদেশ নিয়ে তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্র তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। আমি আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে।

নাগরিকদের চলাচলে মার্কিন দূতাবাসের সতর্কতার বিষয়ে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। তারা কেন এমন সতর্কতা দিয়েছে জানি না। আমাদের দেশে কোনো হত্যা নেই। গুলি করে কাউকে মারা হয় না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সহিংসতার কোনো কারণ নেই। বরং কেউ যুক্তরাষ্ট্রে গেলে তাকে সতর্ক করা উচিত। কারণ সেখানে শপিংমলে, স্কুলে, বারে বন্দুক হামলা ঘটে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩