ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কুমিল্লায় অস্ত্র-মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার ১

কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি,৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মো: সোহাগকে গ্রেপ্তার করেছে কান্দিরপাড় ফাড়িঁর পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ সদর উপজেলার দৌলতপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)খন্দকার আশফাকুজ্জামান(বিপিএম) জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানার কান্দিরপাড় ফাড়িঁর পুলিশের একটি দল সদর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই এলাকার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে মো: সোহাগকে গ্রেপ্তার করে তার ডান হাতে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় লোহার তৈরী রিভলবার,২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পরে শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম) ।

এ বিষয়ে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহাম্মদ সনজুন মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদককারবারি সোহাগকে দেশি রিভলবার ও মাদকসহ গ্রেপ্তার করি। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কুমিল্লায় অস্ত্র-মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩