ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

মেঘালয়ে গণপিটুনিতে প্রাণ গেল বাংলাদেশির

ভারতের মেঘালয়ে গণপিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মেঘালয়ের গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমে এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের নাম মনিরুল হোসেন। এই সময়ের দাবি, মনিরুল মাদক কিনতে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় সীমান্ত পার হয়ে অন্তত তিনজনকে ভারতের মাটিতে ঢুকতে দেখেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা। কিন্তু রাতের অন্ধকারে তারা কোথায় লুকিয়ে পড়ে তা আর খুঁজে পাননি জওয়ানরা।

বলা হচ্ছে, রোববার রাতে প্রবেশ করার পরে মনিরুল হোসেন চলে যান পুরাখাসিয়া। সেখানেই স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে। পশ্চিম গারো পাহাড় জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, মারধর করার ঘটনার বিষয়টি তারা অনেক পরে জানতে পারেন। ঘটনা জানার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাকে আমরা কোন রকমে ওই এলাকা থেকে উদ্ধার করি। তাকে থানাতেও নিয়ে আসা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। সোমবার রাতেই তাকে পাঠানো হয় টুরা সিভিল হাসপাতালে। মঙ্গলবার ওই হাসপাতালেই মৃত্যু হয় মনিরুল হোসেনের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

মেঘালয়ে গণপিটুনিতে প্রাণ গেল বাংলাদেশির

আপডেট সময় ০১:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩