ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

চাকরি দিতে ৩৪ লাখ টাকা ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশীদের চাকরী দেওয়ার কথা বলে ৩৪ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বিপাকে পড়েছেন কুষ্টিয়ার এক সহকারী শিক্ষা অফিসার। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেরার মুখে শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন নিজের দোষ স্বীকারও করেছেন।

রোববার দুদকের কুষ্টিয়া অফিসের এক অভিযানে এমন ঘটনা বেরিয়ে এসেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা খাতুনের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। অভিযানকালে অভিযোগসংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের সাথে প্রত্যক্ষভাবে কথা বলে দুদক টিম দেখতে পায়,  ২০২২ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চাকরিপ্রত্যাশীদের চাকরি দেওয়ার কথা বলে কয়েকজন দালালের মাধ্যমে সেলিনা খাতুন ৩৪ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি প্রত্যাশীরা চাকরি না পাওয়ায় তিনি ১৮ লাখ টাকা ফেরত দেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দুদক জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

চাকরি দিতে ৩৪ লাখ টাকা ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা

আপডেট সময় ১২:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩