ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

গোয়াইনঘাটে বিজিবির অভিযান : ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল। বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন সংবাদমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন জাতের উন্নতমানের ভারতীয় শাড়ী ও সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে মাসোহারাখোরদের শেল্টারে ও থানা পুলিশের নিরবতার সুযোগে সীমান্তবর্তী গোয়াইনঘাট চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে পড়েছে। এ নিয়ে বিস্তর লেখালেখির পর অবশেষে অভিযানে নেমেছে সীমান্ত প্রহরী বিজিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

গোয়াইনঘাটে বিজিবির অভিযান : ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩