ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বিদেশ গিয়ে না ফেরায় চাকরি হারালেন কর কর্মকর্তা

১৫ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া গিয়ে দুই বছরেও দেশে না আসা এবং সরকারি দায়িত্ব অবহেলা ও অসদাচরণের অভিযোগে চাকরি হারালেন কর পরিদর্শক মোহাম্মদ এহছানুল হক। এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদেশ সূত্র জানা যায়, মোহাম্মদ এহছানুল হক কর অঞ্চল -৬ এর সার্কেল ১১৪ এর কর পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালের ২৬ ডিসেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান। ছুটি ভোগ শেষে ২০২১ সালের ১০ জানুয়ারি কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আজ পর্যন্ত অনুপস্থিত।

অনুমতি ব্যতীত কর্মে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) অনুযায়ী ‌‘অসদাচরণ’ ও ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। বিভাগীয় মামলার ধারাবাহিকতায় কারণ ব্যাখ্যা করে ই-মেইলে চিঠি দেওয়া হলেও অভিযোগনামার জবাব সন্তোষজনক ছিল না। এরপর তদন্ত কর্মকর্তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন ‘চাকরি হতে অপসারণ’ করা হবে না এই মর্মে দুইবার কারণ দর্শানো নোটিশ দিলেও সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হয়েছেন তিনি।

এরপরই কর পরিদর্শককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৪(৩) (১) (গ) অনুযায়ী ২০২১ সালের ১০ জানুয়ারি থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বিদেশ গিয়ে না ফেরায় চাকরি হারালেন কর কর্মকর্তা

আপডেট সময় ১২:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩