ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ লালমনিরহাটের কালীগঞ্জ পিআইও অফিসে ঘুষের অভিযোগ রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে অবৈধ বাস টার্মিনালের আড়ালে কোটি টাকার বাণিজ্য ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও স্ত্রীর শেষ কথাই এখন স্মৃতি, বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে নেপালে প্রমোদ সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিতির অভিযোগ লাকসাম পূর্ব ইউপি সচিবের বিরুদ্ধে মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ (মঙ্গলবার)। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার (১৮ এপ্রিল) অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

এবার ১৯ এপ্রিল (বুধবার) পবিত্র শবে কদর উপলক্ষ্যে ছুটি। এরপরের দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি।

তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন।

মোট ছুটি ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরদিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‌‘এবার ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

আপডেট সময় ১২:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩