ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

কক্সবাজার পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও নগদ টাকা ২ মহিলাসহ গ্রেফতার ৫

গত ১৪ এপ্রিল ২০২৩ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার অবগত হয় যে, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি গাড়ী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের লক্ষে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাত আনুঃ ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। তল্লাশীকালে একটি কালো রংয়ের মিৎসুবিসি ডাবল কেবিন পিকআপ চেকপোস্টের সামনে আসলে বর্ণিত গাড়ীটিকে তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সর্বমোট ৩,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২২,০০০/- (বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয় এবং গাড়ির চালক আবু হানিফ (৩৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া একই তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ী থানাধীন ৩নং ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজোখাইয়াএলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং অদ্য ১৫ এপ্রিল ২০২৩ খ্রীঃ মধ্যরাত ০৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন খরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২,৬১,৬০০/- (দুই লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকাসহ আরও দুইজন মহিলা মাদক ব্যবসায়ী (মা ও মেয়ে)’কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫, কক্সবাজার এই চলমান একাধিক অভিযানে সর্বমোট ৩,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২,৮৩,৬০০/- (দুই লক্ষ তিরাশি হাজার ছয়শত) টাকা, দুইজন মহিলাসহ মোট পাঁচজন মাদক কারবারীক গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

কক্সবাজার পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও নগদ টাকা ২ মহিলাসহ গ্রেফতার ৫

আপডেট সময় ১২:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩