ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিসের ৮ সদস্যসহ আহত ৯

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মী ও একজন স্বেচ্ছাসেবী।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আটজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় চার ঘণ্টা হয়ে গেল (সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত) রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসে ২৯টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফায়ার সার্ভিসের ৮ সদস্যসহ আহত ৯

আপডেট সময় ১১:২৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩