ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

‘চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে’

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মার্কেটটির দ্বিতীয় তলায় ৩২৫ নম্বর দোকান ঝাক্কাস ফ্যাশন বন্ধ ছিল। এটি মূলত পাঞ্জাবির দোকান। দোকানটির মালিক মঈনুল ইসলাম আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন। দূরে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদছেন আর বলছেন, নিজের চোখে চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে। কিন্তু ভেতরেও ঢুকতে পারছি না। কোনো মালামাল বের করতে পারিনি। এ আগুনে শুধু আমার দোকান নয়, পুড়ছে আমার ঈদে জমে ওঠা কেনাকাটা, আর আমার স্বপ্ন।

তিনি বলেন, প্রায় ২০ লাখ টাকার মালামাল আমার দোকানে। আগুনের শুরুতে কিছু মালামাল বের করতে পেরেছিলাম। এরপরে আর ঢুকতে পারিনি। দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণ হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, যে কারণে ফায়ার সার্ভিসের ভেতরে ঢুকতে দিচ্ছে না।

আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

‘চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে’

আপডেট সময় ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩