কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১২ এপ্রিল ২০২৩ইং তারিখ ০১:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৪৯৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়া এর ছেলে আল আমিন (২৯)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা 
























