ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

বেনাপোলে বিজিবির অভিযানে ৬টি স্বর্ণের বার উদ্ধার

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার (১১ই মার্চ) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল সকাল ১০টা ৩০মিনিটে উপজেলার সাদিপুর গ্রামে অবস্থান নেই। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল ওই ব্যক্তিকে তল্লাসীর উদ্দেশ্যে থামানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এসময় ধাওয়া করলে লোকটি পালানোর সময় তার কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরবর্তীতে প্যাকেট থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ০.৬৯৯ কেজি (প্রায় ৭০০ গ্রাম) এবং বর্তমান বাজার মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

আটককৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

বেনাপোলে বিজিবির অভিযানে ৬টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট সময় ০৮:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩